
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে হলেও দ্বিতীয় সেমিফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।
ভারতের আবহাওয়া অধিদফতরের খবর অনুযায়ী, পশ্চিম বঙ্গে নিম্নচাপের কারণে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়েরও। তাতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
যদিও রিজার্ভ ডে রাখা আছে। আজ কোনও কারণে ম্যাচ পুরোপুরি না হলে রিজার্ভ ডে হিসেবে শুক্রবারে ম্যাচ গড়াবে। কিন্তু শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিনও ম্যাচের ফল না আসে তখন গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ স্থানে থাকা দল ফাইনালে চলে যাবে। সেটি হলে প্রথমবার শিরোপা মঞ্চে যাবে দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে তারা দুইয়ে থেকে শেষ করেছে। অস্ট্রেলিয়ার অবস্থান ছিল তিন। ফাইনালে যেই যাবে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।
আপনার মতামত লিখুন :