
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফেরেন নিগার সুলতানা জ্যোতিরা। শুক্রবারের ম্যাচটি দুই দলের জন্য ‘অলিখিত ফাইনাল’। আগে ব্যাটিং করে পাকিস্তানকে ৯ উইকেটে ১৬৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার সিদ্রা আমিন ও শাদাফ শামাস ৬৫ রানের জুটি গড়েন। শাদাফ ৩১ রানে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন সিদ্রা। দলের বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও একাই লড়াই করে গেছেন তিনি। শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সিদ্রা। ১৪৩ বলে ৩ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে কেবল মুনিবা আলী (১৪) ও ডায়ানা বেগ (১১) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার সর্বোচ্চ তিনটি উইকটে নিযেছেন। এছাড়া রাবেয়া খান দুটি এবং ফাহিমা খাতুন, নিশিতা আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।
আপনার মতামত লিখুন :