বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ সেলিম


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন /
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ সেলিম

আশ্রয় ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ৯ বার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জি,এম শাহাবউদ্দিন আজমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।