মিরপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান


Assroy প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন /
মিরপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

আসাদুজ্জামান আসাদ

রাজধানীর মিরপুরে যানবাহন চালক-শ্রমিকদের মাঝে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ধারণা প্রদান করতে বিশেষ এক অভিযান পরিচালনা করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।
বুধবার (১৫মে) সন্ধ্যা ৮ টার দিকে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোঃ জসিম উদ্দিনের নির্দেশনায় এসি ট্রাফিক পল্লবী তানিয়া সুলতানার তত্ত্বাবধায়নে মিরপুর বিভাগের পল্লবী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ ফেরদৌস আলমের নেতৃত্বে
এ অভিযানে অংশ নেন সার্জেন্ট মাহবুব ও সার্জেন্ট আব্দুল্লাহ রেকারর অপারেটর আশরাফ সহ কয়েকজন পুলিশ সদস্য।
অভিযান পরিচালনা করা প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃফেরদৌস আলম জাতীয় সাপ্তাহিক আশ্রয়কে বলেন,অভিযানে সড়কে নিষিদ্ধ থ্রী হুইলার চলাচল রোধ,যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা,গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ১৪ টি যানবাহন-চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রেকারিং বিলের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি আরো বলেন,উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মিরপুরের সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল ও শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন মিরপুরের মাঠ পর্যায়ের ট্রাফিক পুলিশ সদস্যরা। শুধুমাত্র মিরপুরই নয়;সমগ্র রাজধানীর সড়ক-মহাসড়কে যানযট নিরসন করে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে যান চলাচল নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।