শাহআলীতে পরকীয়ায় আয়েশা আহসানের আত্মহত্যার অভিযোগ


Assroy প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন /
শাহআলীতে পরকীয়ায় আয়েশা আহসানের আত্মহত্যার অভিযোগ

মু. ফ. উদ্দিন

রাজধানী মিরপুর শাহআলী থানাধীন পিয়াংকা হাউজিং সিটিতে গত ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারটার সময় আয়েশা আহসান (৩৬) ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। মিরপুর-১ এ পিয়াংকা হাউজিং সিটির ২নং রোডের ১২ নং বাসায় আয়েশা আহসান (৩৬), পিতা আহসান, গ্রাম: চাঙ্গাইল, থানা : সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ এর সাথে জনৈক আহসান মেরাজ (৩২) এর সহিত দীর্ঘদিন পরকীয়া প্রেমের অবৈধ সম্পর্ক ছিল। রাত ১১টার সময় জনৈক আহসান মেরাজ প্রেমিকার বাসায় আসেন এবং আধা ঘণ্টা পর ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার পর প্রেমিকার আত্মহত্যা। বাসার অন্য সদস্যরা বলেছেন প্রেমিকেই হত্যা করে বাসা থেকে বের হয়েছে বলে জোরদাবি করছেন। প্রেমিক আহসান মেরাজ এর সাথে এ আত্মহত্যার বিষয়ে জানাতে তার বাসায় গিয়েও যোগাযোগ করা সম্ভভ হয়নি।