ফিমেল ৪-এর রেকর্ড


assroy প্রকাশের সময় : জুন ১৯, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন /
ফিমেল ৪-এর রেকর্ড

বিনোদন প্রতিবেদক
ফিমেল ৪ এ ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে সাফল্যের হাতছানি দেখাচ্ছে নির্মাতা কাজল আরেফিন অমি।
প্রযোজনা সংস্থা বঙ্গ বিডি মাত্র ২৪ ঘণ্টার একটি হিসাব দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি দর্শক ২০ টাকা করে সাবক্রাইবের মাধ্যমে দেখছেন কনটেন্টি। পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, ১০০-এর বেশি দেশ থেকে দর্শক ফিমেল ৪ দেখেছেন।
এর আগে একই ওটিটি প্ল্যাটফরমে অসময় নির্মাণ করেছিলেন অমি। তিনি বলেন, অসময় দুদিনে যে রেকর্ড করেছিল, এবার ৩ ঘণ্টায় তাই করল ফিমেল ৪। দেশ-বিদেশ থেকে ২ লাখের বেশি দর্শক শুধু রিলিজের প্রথম ৩ ঘণ্টার দেখেছেন। বুধবার দুপুর পর্যন্ত আরও ১ লাখ ৭৫ হাজারের বেশি দেশ-বিদেশের দর্শক সাবক্রাইব করে দেখেছেন।
অমি আরও বলেন, আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।
এর আগে ফিমেল-এর ৩টি কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলাসহ অনেকে।