মেঘনার ছবিতে প্রথমবার কারিনা ও আয়ুষ্মান


assroy প্রকাশের সময় : জুন ১৯, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন /
মেঘনার ছবিতে প্রথমবার কারিনা ও আয়ুষ্মান

বিনোদন ডেস্ক
সিনেমাপ্রেমীদের তলওয়ার, রাজি, ছপাক, শ্যাম বাহাদুর-এর মতো ছবি উপহার দিয়েছেন মেঘনা গুলজার। এসব সিনেমা সত্য ঘটনার আধারে নির্মাণ করা হয়েছে। এবার আরেকটি সত্য কাহিনিকে তিনি পর্দায় জীবন্ত করতে চলেছেন। মেঘনা তাঁর নতুন ছবিটির মূল দুই চরিত্রের জন্য বেছে নিয়েছেন কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে। এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের।
মেঘনা এখন তাঁর আগামী প্রকল্পকে ঘিরে চূড়ান্ত ব্যস্ত। তাঁর এই ছবির অনুপ্রেরণা ২০১৯ সালে হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা। একটি ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে চারজন অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে ছবিটির কাহিনি। ২০১৯ সালের এই ধর্ষণের ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। মেঘনার এই ছবির নাম দায়রা বলে জানা গেছে।
ছবিটির জন্য মেঘনার প্রথম পছন্দ কারিনা ও আয়ুষ্মান। দুজনের সঙ্গেই কথা বলছেন তিনি, তবে এখনো চুক্তি হয়নি।