আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে : নাছিম


Assroy প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন /
আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে : নাছিম

আশ্রয় ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালবাসতে জানে।
আজ শনিবার রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘আমাদের মালিবাগ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালবাসতে জানে। এটাই আমাদের শিক্ষা। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন।