নীলফামারীতে বিআরটিএর অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা


assroy প্রকাশের সময় : জুন ২১, ২০২৪, ২:১১ অপরাহ্ন /
নীলফামারীতে বিআরটিএর অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা

জেলার সৈয়দপুর উপজেলায় আজ বিআরটিএ’র অভিযানে ১২টি যানবাহনকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর পৌর এলাকার রাবেয়া মোড় এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন নীলফামারীতে বিএরটিএ’র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার।
এ সময় যানবাহন পরিদর্শক হিমাদ্রী ঘটক, দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহণ ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকা, সিটবেল্ট না বাধা এবং অযান্ত্রিক যানবাহনের কাছ থেকে জরিমানা হিসাবে মোট ৪৪ হাজার টাকা আদায় করা হয়।
এসময় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।