আওয়ামী লীগ বিরোধিতার নামে বিএনপি জনগণের স্বার্থের বিরোধিতা করছে : নাছিম


Assroy প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ২:২৫ অপরাহ্ন /
আওয়ামী লীগ বিরোধিতার নামে বিএনপি জনগণের স্বার্থের বিরোধিতা করছে : নাছিম

আশ্রয় ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগের বিরোধীতার নামে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করছে।
আজ শনিবার দুপুরে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী অপশক্তি এখনো বাংলাদেশ বিরোধী অপকর্মের সাথে লিপ্ত। এরা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের বিরোধীতার নামে, শেখ হাসিনার বিরোধিতার নামে প্রকারান্তরে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্থ করে দেশকে পিছিয়ে নিতে চায়।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভাগ্যের পরিবর্তনের জন্য জাতির পিতা তার সারাটা জীবন লড়াই-সংগ্রাম করেছেন। জাতির পিতার আদর্শই হল- দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল ও ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ উপস্থিত ছিলেন।