রাজধানীর রুপনগরে খালপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান


Assroy প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ন /
রাজধানীর রুপনগরে খালপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

রাজধানী মিরপুরের রূপনগর থানার আবাসিক এলাকার ছয় নাম্বার রোড থেকে তেইশ নাম্বার রোডের পশ্চিম পাশে খালের পাশ দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন রাস্তা তৈরীর কাজ শুরু করতে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় রুপনগরের আবাসিক এলাকার সরকারি খাল ও খাল পারের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপণা,উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আভিযানিক দল।
সোমবার (০৬ মে) সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় খালের পারে রাস্তার জায়গায় গড়ে উঠা বিভিন্ন স্থাপনা,  দোকানপাট,রিক্সার গ্যারেজ,এগুলো ভেঙে দিচ্ছেন।রাস্তার জায়গায় গড়ে ওঠা কয়েকটি গ্যারেজ থেকে রিস্কা ভ্যান ভেঙেচুরে ডিএনসিসির গাড়িতে তুলে নিয়েছেন।
আবার ক্ষতিগ্রস্তদের মালামাল সরানোর জন্য কিছুটা সময় ও দেওয়া হয়েছে এমনটি ও অনেকে জানিয়েছেন।এ সময় কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালের পাড়ের ষাট ফিট রাস্তার জায়গা বাদ দিয়ে তারা তাদের স্থাপনা করেছিলেন।তারপরও তাদের কিছু জায়গায় বাঁশ কাঠ   দিয়ে বানানো ঘরবাড়ি এগুলো ভেঙে দেওয়া  হয়েছে। উচ্ছেদ অভিযানে সম্ভাব্য বাধা সৃষ্টি কিংবা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।এসময় ডিএনসিসির আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান বলেন, ঢাকা মহানগরীর সৌন্দর্য রক্ষা, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সরকারি খাল দখলমুক্ত করণ, চলাচলের সুবিধাসহ নাগরিকদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত ও রাস্তা উন্মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডিএনসিসির আওতাধীন সমগ্র এলাকায় অবৈধ স্থাপণা উচ্ছেদে পরিকল্পনা মাফিক কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।